রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৫২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৫২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫২ কোম্পানি। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হচ্ছে-

ন্যাশনাল ব্যাংক লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১.১২ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬.১৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ আগস্ট,২০২২ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৬ জুন নির্ধারণ করা হয়েছে।

ওয়ান ব্যাংক লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা ব্যাংকটির ইতিহাসে সর্বনিম্ন ডিভিডেন্ড ঘোষণা।

তথ্য অনুযায়ী, আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৯৬ পয়সা।

আগামী ১১ আগস্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ জুন।

ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫ টাকা ১৬ পয়সা। আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ৩ টাকা ৩৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৫২ পয়সা।

আগামী ২৭ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মে।

গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৩৭ পয়সা।

আগামী ৩০ জুলাই, ২০২২ তারিখ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মে।

প্রভাতী ইন্সুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩০ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৩ টাকা ১০ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৩৪ পয়সা।

আগামী ২০ জুলাই, ২০২২ তারিখ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৫ পয়সায়। আগের বছর ছিল ২৩ টাকা ২৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সায়। আগের বছর ছিল ২ টাকা ৯৩ পয়সা।

আগামী ২৬ জুন বেলা ১১টায় ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ মে।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৪ পয়সায়। আগের বছর ছিল ১৯ টাকা ৯ পয়সা।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ১২ পয়সায়। আগের বছর ছিল ২ টাকা ৮৭ পয়সা।

আগামী ২৭ জুন ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে।

পদ্মা লাইফ: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ফাইনাল ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা আগে অন্তবর্তী ডিভিডেন্ড হিসাবে কোম্পানিটি ঘোষণা করেছিল।

সমাপ্ত অর্থবছরের শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি সম্পদ মূল্য এবং শেয়ার প্রতি ক্যাশ ফ্লোর বিষয়ে কোন তথ্যই প্রকাশ করেনি কোম্পানিটি।

আগামী ১৯ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ মে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৮ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ৬৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৯ টাকা ০৫ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ০৮ পয়সা।

আগামী ২৩ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ মে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৩ টাকা ৯৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২১ টাকা ০৯ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৮ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৯ টাকা ২৪ পয়সা।

আগামী ২০ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে।

ইসলামী ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৯৮ পয়সা।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৩ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৪ টাকা ২২ পয়সা।

আগামী ২১ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে।

বাটা সু: ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ৭৫ শতাংশ অন্তবর্তীকালীন ডিভিডেন্ড দিয়েছিল। এই হিসাবে কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে মোট ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৯৬ টাকা ৮৩ পয়সা।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৪ পয়সায়।

আগামী ৩০ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে।

ট্রাস্ট ব্যাংক: ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের ২২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৫৪ পয়সা।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৫১ পয়সায়।

আগামী ২৫ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ জুন।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক: ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ৩ টাকা ৬৬ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৯ পয়সায়।

আগামী ১৫ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে।

অগ্রণী ইন্সুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এটি কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১ টাকা ৬৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৪ পয়সা। এটিও কোম্পানিটির সর্বোচ্চ সম্পদ মূল্য।

আগামী ২৩ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে।

এক্সিম ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৯৪ পয়সা (রিস্টেটেড)। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৭২ পয়সায়।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুন ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে ২০২২।

ফনিক্স ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ২ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৩৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৯ টাকা ৯০ পয়সায়।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে ২০২২।

কে এন্ড কিউ: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।২০২১-২২ অর্থবছরের জুলাই ২০২১ থেকে ৩১ মার্চ ২০২২ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটির পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য রেকর্ড ডেট কোম্পানিটি পরে জানাবে।

ক্রিস্টাল ইন্সুরেন্স: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। আগের বছর কোম্পানিটি ইপিএস ছিল ২ টাকা ৮৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২০ টাকা ৯৮ পয়সা।

আগামী ১৪ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট পরে জানানো হবে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৩ পয়সা। আগের বছর কোম্পানিটি ইপিএস ছিল ২ টাকা ৪৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২০ টাকা ১৪ পয়সা।

আগামী ২৫ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ জুন।

ঢাকা ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৫ পয়সা। আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ২ টাকা ৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৮ পয়সা।

আগামী ২৩ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ মে।

এবি ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ এবং ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৬ পয়সা। যা আগের বছল একই সময়ে ছিলো ৪৭ পয়সা।সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৩০ টাকা ৫৯ পয়সা।

আগামী ০৬ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ মে।

ম্যারিকো: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২০০ শতাংশ ক্যাশ চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি অন্তবর্তীবকালীন ৬০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। যা পরিশোধ করা হয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১২ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৯৮ টাকা ৬৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৫৫ টাকা ৩৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুলাই ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে ২০২২।

হাইডেলবার্গ সিমেন্ট: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৪৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৬ টাকা ৬০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জুন ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মে ২০২২।

নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৭৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ জুন ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুন ২০২২।

স্ট্যান্ডার্ড ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ এবং ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ০৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৩ পয়সায়।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ জুলাই ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০২ জুন ২০২২।

আল-আরাফা ইসলামি ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৪১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৭৩ পয়সায়।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ আগস্ট ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জুন ২০২২।

ফেডারেল ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল এক টাকা ২৭ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১২ টাকা ৯৩ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১২ টাকা ৪০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ২ টাকা ৭১ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৩ টাকা ৯৫ পয়সা।

কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জুন বেলা ১১টায় জুন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৯ মে নির্ধারণ করা হয়েছে।

রিপাবলিক ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ২১ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬ টাকা ৮৫ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১৬ টাকা ১৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো এক টাকা ১৮ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ২ টাকা ৯৫ পয়সা।

কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জুন বেলা ১১টায় জুন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৬ মে নির্ধারণ করা হয়েছে।

রূপালী ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল এক টাকা ৯ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১ টাকা ৯২ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ২১ টাকা ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ২ টাকা ৫৩ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ২ টাকা ১২ পয়সা।

কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৮ জুন নির্ধারণ করা হয়েছে।

পাইওনিয়ার ইন্সুরেন্স: ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৬ টাকা ৯২ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪৮ টাকা ৬৬ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৪৫ টাকা ২৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৮ টাকা ৬৫ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৫ টাকা ২৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জুন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৫ মে নির্ধারণ করা হয়েছে।

সাউথ বাংলা ব্যাংক: ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ স্টকসহ মোট ৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা।আলোচ্য সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪ টাকা ৮৬ পয়সা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৩ টাকা ৫৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জুন বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে ২৯ মে।

প্রভাতী ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ২৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ১৬ শতাংশ স্টক। এটি কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ ডিভিডেন্ড। এর আগে গত বছর সর্বোচ্চ ডিভিডেন্ড দিয়েছিল ১৭ শতাংশ স্টক।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ১০ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস তালিকাভুক্তির পর সর্বোচ্চ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৩৪ পয়সা।

আগামী ২০ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে।

কর্ণফুলি ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ১৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ জুন ২০২২।

স্যোসাল ইসলামি ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৫৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৬ জুলাই ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মে ২০২২।

রূপালী ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৪৫ পয়সা।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৮৮ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ জুলাই ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ জুন ২০২২।

ইউনিয়ন ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৭ পয়সা। আলোচ্য সময়ে ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯১ পয়সা।

আগামী ৪ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে।

সাউথইস্ট ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৮ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৮১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ২২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ আগস্ট ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ জুন ২০২২।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৯৬ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ২ পয়সা।

আগামী ২৩ জুন, ২০২২ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে।

পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, আগামী ১৯ জুন, ২০২২ তারিখ সকাল ১১টায় পদ্মা লাইফ টাওয়ার, বাংলামোটরে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ মে।

মার্কেন্টাইল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে ১৯ টাকা ৫ পয়সা ছিল।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ১ টাকা ৮ পয়সা ছিল।

আগামী ২৩ জুন, ২০২২ তারিখ সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে।

সেনা কল্যান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৯৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে ২১ টাকা ৯ পয়সা ছিল।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে ৯ টাকা ২৪ পয়সা ছিল।

আগামী ২০ জুন সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে।

ঢাকা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৮৯ পয়সা।

আগামী ২৮ জুন সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৭৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৪২ পয়সা।

আগামী ১৫ জুন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মে।

পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৮ পয়সা।

আগামী ২৮ জুন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ১৯ টাকা ৮ পয়সা ছিল।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময়ে ১ টাকা ১১ পয়সা ছিল।

আগামী ২০ জুন সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মে।

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, সমাপ্ত অর্থবছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৮২ পয়সা।

আগামী ৩১ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মে।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে ১৭ টাকা ৯৭ পয়সা ছিল।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ২ টাকা ৯৪ পয়সা ছিল।

আগামী ২৩ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৮৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ১৩ টাকা ৩৩ পয়সা ছিল।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮৯ পয়সা(নেগেটিভ)। আগের বছর একই সময়ে ১১ টাকা ৪২ পয়সা ছিল।

আগামী ২ জুন সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মে।

প্রগতি ইন্সুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৭২ টাকা। আগের বছর ছিল ৪.০৭ টাকা।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১২.০৯ টাকা। আগের বছর ছিল ৮.৫৩ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭.৩২ টাকা। আগের বছর ছিল ৫৩.৫১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ জুন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ১০ মে, ২০২২।

সিটি ব্যাংক লিমিটেড: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫ শতাংশ ক্যাশ ও ১২.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

তথ্য মতে, সর্বশেষ বছরে সিটি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ১৫ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল চার টাকা ০৯ পয়সা।

এককভাবে ব্যাংকটির ইপিএস হয়েছে চার টাকা ৪৪ পয়সা। যা আগের বছর একই সময় ছিল তিন টাকা ৭৬ পয়সা।

আগামী ১২ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৫ মে।

পূবালী ব্যাংক লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৬০ পয়সা।

এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৬৯ পয়সা।

এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩১ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments