বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানির সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। নিম্নে কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো:

কোম্পানিগুলো হচ্ছে-

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩০ পয়সা। গত বছর একই সময়ে ৩৪ পয়সা আয় হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৭০ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৪৪ পয়সা।

সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ২৭ পয়সা আয় হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৭৫ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ০৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৪১ পয়সায়।

রিং শাইন টেক্সটাইল লিমিটেড: গত  ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ‘২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৯৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৭৩ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির ২ টাকা ৩৯ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ১ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকসানে দাঁড়িয়েছে ৭ টাকা ৩১ পয়সা।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৩ পয়সা। গত বছর একই সময়ে ৫৪ পয়সা আয় হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ০৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ০৫ পয়সা।

এছাড়া গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৯ টাকা ৪৭ পয়সা।

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম ও ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্যমতে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩১ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৪ টাকা ৩১ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২০২৪) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৯ পয়সা।

অপরদিকে, দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি  আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬০ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬১ পয়সা।

বৃটিশ আমেরিকান টোব্যাকো: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্যমতে, আলোচ্য হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৭ টাকা ১৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৫৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬ টাকা ৪৭ পয়সায়।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয় ২০ টাকা ৮৭ পয়সা (মাইনাস)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments