ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানির বোর্ড সভা ছিলো। সবগুলো কোম্পানির তথ্য আমাদের হাতে এসেছে। নিচে তা তুলে ধরা হলো-

বঙ্গজ লিমিটেড:
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২৯ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৮৭ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৪০ পয়সা।
দেশবন্ধু পলিমার লিমিটেড:
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ০২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০.১১ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.০৬ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ১৬ পয়সা।
প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড:
প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১.০১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৪ টাকা ১৬ পয়সা।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড:
প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪১ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ১৩ পয়সা (রিস্টেটেড)।
অন্যদিকে আলোচিত প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৮ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ১৮ পয়সা (রিস্টেটেড)।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১৫ পয়সা।
জাহিন স্পিনিং লিমিটেড:
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৭৬ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭ টাকা ৪০ পয়সা।
নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড:
প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৫৪ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৮৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments