ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি। কোম্পানিগুলো সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ইনটেক লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ০.০৮ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৫৩ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১)
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১০ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ১৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৩১ পয়সা।
এছাড়া, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২১ পয়সা নেগেটিভ।
তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২)
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ২২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ০.০১ টাকা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৫৪ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১৯ পয়সা আয় হয়েছিল।
এছাড়াও গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ১৩ পয়সা। যা আগের বছর ছিলো ১ টাকা ৬৭ পয়সা।
রিং শাইন টেক্সটাইল লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদ অনুযায়ী কোম্পানি লোকসানে রয়েছে।
কোম্পানিটির গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা।
সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৮৪ পয়সা নেগেটিভ।
এছাড়া, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৫ পয়সা।দ্বিতীয় প্রান্তিক
দ্বিতীয় প্রান্তিক-
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদ অনুযায়ী কোম্পানি লোকসানে রয়েছে।
তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.১ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৩৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ২৩ পয়সা নেগেটিভ।
এছাড়া, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৩০ পয়সা।
এসএস স্টিল লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০১ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ০.৭৩ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ০৮ পয়সা। গতবছর একই সময় ছিল ২৪ টাকা ০৫ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২২-ডিসেম্বর’২২)
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৬৯ পয়সা।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির সমন্বিত ভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১.৩৭ টাকা।
স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আলোচিত হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। যা গত বছর একই সময়ে আয় হয়েছিল ৮০ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলে অর্থাৎ ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১.৩৫ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৪২ পয়সা।
এছাড়াও সমাপ্ত সময়ে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.১৭ টাকা।
সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
কোম্পানিটির আলোচ্য হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। যা গত বছর একই সময়ে আয় হয়েছিল ৮৩ পয়সা।
হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক মিলে অর্থাৎ ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৩ টাকা। গত বছরের একই সময়ে ছিল ১.২৭ টাকা। এছাড়া আলোচিত সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ২৩০.৬১ টাকা।
মিডল্যান্ড ব্যাংক: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৬ টাকা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.১৮ টাকা।আইপিও পরবর্তী শেয়ার হিসেবে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.১৫ টাকা।
ব্যাংকটির তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসের ইপিএস হয়েছে ০.৩৩ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ০.৮০ টাকা। কোম্পানির আইপিও পরবর্তী শেয়ার হিসাবে মাসে ইপিএস হয়েছে ০.৩০ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২.৭৯ টাকা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১২.৪৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments