রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৬ কোম্পানির ইপিএস প্রকাশ
spot_img
spot_img

৬ কোম্পানির ইপিএস প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলে‍া হচ্ছে-

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড: চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

নয় মাসে (জুলাই,২০-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.৯২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৯.৬৩ টাকা।

তিন মাসে (জানুয়ারি,২১-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.৩৩ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৪.০৮ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৫৬.৮৮ টাকা।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আ্য় (Consolidated EPS) হয়েছে ৬৪ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৫৫ পয়সা।

অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৫৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৩ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৯৯ পয়সা।

জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে ( জানুয়ারি ‘২১ থেকে ৩১ মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৪৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪০ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৭৫ পয়সা। গত বছর  একই সময়ে যার পরিমাণ ছিল ১৪ টাকা ৩৮ পয়সা।

সোনালী পেপার অ্যান্ড বোড মিলস লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩২ পয়সা।

তিন প্রান্তিক (জুলাই’২০-মার্চ’২১) মিলিয়ে তথা নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৮ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে তা ৭ টাকা ১০ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ২৮১ টাকা ৭৩ পয়সা।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে আইপিডিসি ‌২০ কোটি ৪৯ লাখ টাকা নীট মুনাফা করেছে। গত বছর একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ১৫ কোটি  টাকা।

অন্যদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৫৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪০ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৫২ পয়সা।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে সিঙ্গার বাংলাদেশ ‌১৮ কোটি টাকা নীট মুনাফা করেছে। গত বছর একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ১১ কোটি ৮৯ লাখ টাকা।

অন্যদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ১৯ পয়সা ছিল। গত বছরের তুলনায় প্রথম প্রান্তিকে সিঙ্গারের ইপিএস বেড়েছে ৬২ পয়সা বা প্রায় ৫২ শতাংশ।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৮৪ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments