ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ ৩০ মার্চ, ২০২৩ তারিখ। আলোচ্য সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
সিটি জেনারেল ইন্সুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আজ ৩০ মার্চ দুপুর ২টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই সভায় বিনিয়োগকারীরা কোম্পানির ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন দিবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৭ মার্চ, ২০২৩। কোম্পানিটি সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
ওইমেক্স ইলেকট্রোড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আজ ৩০ মার্চ দুপুর ২টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৭ ফেব্রুয়ারি, ২০২৩। কোম্পানিটি ৩০ জুন, ২০২২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য (স্পন্সর এবং পরিচালক ব্যতীত) ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
আরএকে সিরামিক্স (বাংলাদেশ): কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আজ ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৬ ফেব্রুয়ারি, ২০২৩। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
রেকিট বেনকিজার (বাংলাদেশ): কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আজ ৩০ মার্চ দুপুর ২টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৩ মার্চ, ২০২৩। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৯৮০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
রিলায়েন্স ইন্সুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আজ ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৬ মার্চ, ২০২৩। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
এস.এস. স্টিল লিমিটেড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আজ ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই সভায় বিনিয়োগকারীরা কোম্পানির ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন দিবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২২ ফেব্রুয়ারি, ২০২৩। কোম্পানিটি ৩০ জুন, ২০২২ অর্থবছরের সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ এবং অন্যান্য স্পনসর-পরিচালক ও সকল শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments