ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ২ কোম্পানি ডিভিডেন্ড পাঠিয়ে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ এবং ‘বি’ ফিরে এসেছে। বাকি ৪টি কোম্পানি বিএসইসি‘র নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ে ঘোষিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ ডিভিডেন্ড না দিয়ে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আজ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে কোম্পানিটির ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হচ্ছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ পিএলসি ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আজ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে কোম্পানিটির ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হচ্ছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ০.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
এদিকে, আফতাব অটোমোবাইলস ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আজ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে কোম্পানিটির ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
নাভানা সিএনজি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আজ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে কোম্পানিটির ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
সিকদার ইন্স্যুরেন্স ‘এন’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আজ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে কোম্পানিটির ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
ওরিয়ন ফার্মা ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আজ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে কোম্পানিটির ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments