ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের ৬ কোম্পানি। সবগুলো কোম্পানিই ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

বিডি ফাইন্যান্স লিমিটেড: পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮০ পয়সা। এককভাবে (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড: সর্বশেষ হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ৪ টাকা ৫১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪০ টাকা ৪১ পয়সা।
আগামী ৩১ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড: সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ হয়েছে ৯০ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৭২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৩৪ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২০ টাকা ৫৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ১১ টাকা ৭৫ পয়সা ছিল।
আগামী ৪ এপ্রিল সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ।
এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: ট্রাস্টি বোর্ড ৩০ সেপ্টেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ০.২৬৩৬ টাকা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে (বাজার দর অনুযায়ী) ১০.৬০ টাকায়।
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড: সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৩২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২৪.৫ শতাংশ ক্যাশ ও ৭.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় বা ইপিএস হয়েছে ৭ টাকা ১৬ পয়সা। আর শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য হয়েছে ৬৮ টাকা ৯৫ পয়সা।
আগামী ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ।
রবি আজিয়াটা লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য রবি’র পরিচালনা পর্ষদ কোন প্রকার ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে রবির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫.৩৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৩.৯০ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মার্চ ২০২১ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments