ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানি সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময় ছিল ৫৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা।আগের বছর একই সময় ছিল ১৯ টাকা।
এদিকে, দ্বিতীয় প্রান্তিকে অর্ধ-বার্ষিকীতে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮৩ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৬ টাকা ৩৭পয়সা। আগের বছর একই সময় ছিল ১৯ পয়সা।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩০ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৯৫ পয়সা।
ডিএসইর তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছিল ৭২ পয়সা। সে হিসেবে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস দাঁড়ায় ৫৮ পয়সা। গত বছর এই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা।
ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭০ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ২৮ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৮৩ পয়সা ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৪ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৮৩ পয়সা।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৯৯ পয়সা।
আর অর্ধ-বার্ষিকীতে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ০২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৫৪ টাকা ৩২পয়সা।
ঢাকা ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪৭ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ১৮ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৭৯ পয়সা ছিল।
দুই প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৯৮ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৫ টাকা ৮১ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৯৭ পয়সা।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স: লিমিটেড চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৪ পয়সা। আগের বছর একই সময় ছিল ২৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ৬০ পয়সা।
এদিকে চলতি হিসাবছরের প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭২ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৫৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৮৭ পয়সা।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স: প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
রূপালী লাইফ বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২১) প্রিমিয়াম আয় করেছে ১ কোটি ২২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৩৩ লাখ টাকা।
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ৫৫ লাখ ১০ হাজার টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৮ লাখ টাকা।
আগের বছর একই সময় ছিল ৭ কোটি ৬ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৪৮৪ কোটি ২ লাখ টাকা।
এদিকে বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২১)কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ১ কোটি ৭৭ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৮ লাখ টাকা।
আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছিল ৭ কোটি ২৯ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল হাজার ৪৮৩ কোটি ৭৩ লাখ টাকার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments