ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানির ৩০ সেপ্টেম্বর, ২০২৩ প্রথম এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
শাহজালাল ইসলামী ব্যাংক: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৮৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিলো ৯২ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জুনুয়ারি,২২-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ২৩ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৬২ পয়সা।
স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৫ পয়সা। গত বছরের একই সময়ে ছিলো ১১ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জুনুয়ারি,২২-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ২৮ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ২৫ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩০ পয়সা।
প্রাইম ব্যাংক লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৮৮ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৫ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ৪৭ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৭৫ পয়সা।
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ১ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৯৩ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫৩ টাকা পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ৩৬ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৩৯ পয়সা।
পূবালী ব্যাংক পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। গত বছরের একই সময়ে ছিলো ২ টাকা ৭৫ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জুনুয়ারি,২২-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ৫ টাকা ৯৬ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৫ টাকা ১১ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭৯ পয়সা।
বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড: পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৬ টাকা ৬০ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৬৫ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১০ টাকা ৫৮ পয়সা (নেগেটিভ)।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৬ টাকা ৮৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments