ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৪ সেপ্টেম্বর, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলাকালে বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের সাত কোম্পানি। বিক্রেতা সংকটে পড়ে শেয়ার দর বৃদ্ধি পেয়ে এসব শেয়ার হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, পাওয়ার গ্রিড, ইনডেক্স আগ্রো, জেএমআই হসপিটাল, শাহজিবাজার পাওয়ার, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড।
বসুন্ধরা পেপার মিলস: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৭৪ টাকা ৯০ পয়সা। আজ শেয়ারটির দর ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।
পাওয়ার গ্রিড: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৬০ টাকা ৬০ পয়সা। আজ শেয়ারটির দর ৫ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।
ইনডেক্স আগ্রো: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১২২ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১১ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
জেএমআই হসপিটাল: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৯৩ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৮ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।
শাহজিবাজার পাওয়ার: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৮৮ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৮ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২২ টাকা ৯০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা বা ৯.৫৭ শতাংশ বেড়েছে।
ইস্টার্ন লুব্রিকেন্টস: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২১০২ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১২৩ টাকা ৬০ পয়সা বা ৬.২৫ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments