শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৮ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৮ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২০ ও ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই (ডেসকো): গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earnings Per Share-EPS) হয়েছে ১.৮৬ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ১.১৫ টাকা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবিপিএস) দাঁড়িয়েছে ৪৭ .৯৯ টাকা (পুর্নমূল্যায়ন)।

এছাড়া, সমাপ্ত সময়ে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৪.৮২ টাকা।

আগামী ১৫ জানুয়ারি ২০২২, সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

কাশেম ইন্ডাস্ট্রিজে লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earnings Per Share-EPS) হয়েছে ১.৩৯ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ৬৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৫ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৫৪ পয়সা।

এছাড়া, সমাপ্ত সময়ে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৬৭ টাকা। আগের বছরের একই সময় এনওসিএফপিএস ছিল ৮২ পয়সা।

আগামী ২৫ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ নভেম্বর।

এনভয় টেক্সটাইলস লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earnings Per Share-EPS) হয়েছে ৫৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৬৩ পয়সা।

আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

ফরচুন সুজ লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earnings Per Share-EPS) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৮০ পয়সা।

আগামী ৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

মেট্রো স্পিনিং লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earnings Per Share-EPS) হয়েছে ৯৯ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৮ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড: পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৭ টাকা। আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৭৩ পয়সা।

আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.০৯ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৯ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর।

ইনডেক্স এগ্রো লিমিটেড: ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শুধু মাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য  ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। উদ্যোক্তা পরিচালকদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬ টাকা ৭৮ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১৬ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১১ টাকা ৮৯ পয়সা।

৩০ জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৮ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৫১ টাকা ৮১ পয়সা।

আগামী ৯ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।

আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

সর্বশেষ বছরে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯২ পয়সা। আগের বছর বেসিক শেয়ার প্রতি ২ টাকা ০৩ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৩১ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৮৫ পয়সা।

আগামী ১২ জানুয়ারী ২০২২, সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর ২০২১।

আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস।

ডেইলি শেয়ারবাজার ডটকম /এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments