ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ৫ সেপ্টেম্বর, মঙ্গলবার চালু হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের ৯ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড।
আজ রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠান দুইটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে প্রতিষ্ঠানগুলো ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্বর স্পট মার্কেটে লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments