বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন৯০ বছর বয়সেও ক্যামেরার সামনে মিরানা জামান
spot_img
spot_img

৯০ বছর বয়সেও ক্যামেরার সামনে মিরানা জামান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কোনো বাধাই তাঁকে অভিনয় থেকে দূরে রাখতে পারেনি। এখনও মাঝেমধ্যে অভিনয়ের প্রস্তাব পান। ৯০ বছর বয়সেও ক্যামেরার সামনে অভিনয় করে যাচ্ছেন! বলা হচ্ছে, মিরানা জামানের কথা। সম্প্রতি এই গুণী অভিনেত্রী অভিনয় করেছেন ‘মৃত্তিকার যাত্রা’ টেলিছবিতে। ইলোরা গহরের রচনায় এ টেলিছবিটি পরিচালনা করেছেন কাশেফ শাহবাজী।

সম্প্রতি রাজধানীর আফতাব নগর, মিরপুর বধ্যভূমি, শেখের টেকসহ ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে। ২০২৪ এর জুলাই বিপ্লবে অংশ নিয়েছে নানা শ্রেণিপেশার মানুষ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান ছাত্র-জনতা। তাদের জীবনে নানা ক্রাইসিস উঠে এসেছে টেলিছবিতে। টেলিছবিতে ছাত্র-জনতার আন্দোলনের মশাল জ্বালিয়ে দেন মিরানা জামান। এতে তাঁকে দেখা যাবে ওমর সানীর মায়ের চরিত্রে।

মিরানা জামান বলেন, ‘অভিনয় আমার ভালোবাসার জায়গা। এটা ছাড়া থাকা কষ্টকর। এ কারণে মাঝেমধ্যে ক্যামেরার সামনে আসি। খাটের মধ্যেই টেলিছবিটির শুটিং করেছি। সেই ব্রিটিশ আমলে জন্মেছি। বয়স বাড়ছে। সঙ্গে সমস্যাও বাড়ছে। বার্ধ্যক্যজনিত কিছু সমস্যায় ভুগছি। অনেক সময় লাঠির সাহায্য নিয়ে চলাফেরা করতে হয়। মাঝেমধ্যে হাঁটুতে ব্যথা করে। দাঁড়াতে কষ্ট অনুভব করি। ক্রমেই শরীরের ভারসাম্য হারাচ্ছি। শর্মিলী আহমেদ, মাসুদ আলী খান নিয়মিত খবর নিতেন, তারাও তো চলে গেছেন পৃথিবী ছেড়ে। আমাদেরও একদিন ডাক আসবে; চলে যাব। মনে কোনো দুঃখ নেই। জীবনে যা চেয়েছি, তার থেকে বেশি পেয়েছি।’

ইলোরা গওহরের রচনা ও পরিচালনায় ‘ভিটা বাড়ি’ নাটকে অভিনয় করেছিলেন মিরানা জামান। গত ঈদুল আজহায় এটি প্রচার হয়েছে।

মিরানা জামান ছাড়াও টেলিছবিতে আরও অভিনয় করেছেন ইলোরা গহর, ওমর সানী, আতিক, চৈতি, খালেদা আক্তার কল্পনা প্রমুখ। বাংলাদেশ টেলিভিশনে [বিটিভি] টেলিছবিটি প্রচার হবে ২৮ জুন রাতে।

প্রসঙ্গত, মিরানা জামানের জন্ম ১৯৩৭ সালের ২৫ ডিসেম্বর। ১৯৬২ সালে বাংলাদেশ বেতারের একজন কণ্ঠশিল্পী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি ‘জাহান বাজে শেহনাই’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং পরে ধীরে বহে মেহগনা, ওরা ১১ জন, সুপ্রভাত, গেরিলা এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন।

২০২০ সালে তিনি বুলবুল আহমেদ ফাউন্ডেশন ট্রাস্ট কর্তৃক ‘বুলবুল আহমেদ পুরস্কার’ অসংখ্য সম্মাননা লাভ করেন। তাঁর শেষ চলচ্চিত্র ছিল শিখণ্ডি কথা (২০১৩)। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত অসংখ্য টেলিভিশন নাটকে তিনি অভিনয় করেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments