সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিঅগ্রণী ব্যাংকের নতুন ৪ পরিচালক নিয়োগ
spot_img
spot_img

অগ্রণী ব্যাংকের নতুন ৪ পরিচালক নিয়োগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। পর্ষদ থেকে তিন পরিচালককে প্রত্যাহারের পাশাপাশি নতুন করে চারজনকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৩০ আগস্ট আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে।

নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব ফজলুল বারী, আবুল এহতেশাম আব্দুল মুহায়মেন, আসাদুজ্জামান এবং সাবেক জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন চার পরিচালককে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ নিয়োগ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে ফয়েজ আহমেদ, মোহাম্মদ সুলতান মাহমুদ ও ড. ফজলুল হককে প্রত্যাহার করা হয়েছে। তাদের প্রত্যাহারের আদেশও ৩০ আগস্ট থেকে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে নতুন পরিচালক নিয়োগ ও তিন পরিচালককে প্রত্যাহারের বিষয়টি অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানানো হয়েছে।

একই সঙ্গে নতুন চার পরিচালকের যোগদানের তারিখ আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments