ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। ইদানিং সামজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব দেখা যায় তাকে। নানা সময়ে নায়িকাকে ভিন্ন রূপে দেখে প্রশংসা করেছেন তার ভক্তরা।
দিন চারেক আগে নতুন মেকওভারে ধরা দেন অপু বিশ্বাস। রয়েল ব্লু ব্লেজার পরে একেবারে নীলে নীলে নীলাঞ্জনায় পরিণত হন এই নায়িকা। এমন লুকে দেখে ভক্তরাও হতবাক। একজন কমেন্ট বক্সে লেখেন— ‘নীলপরী’।
শুধু নীলেই নয়, সাদা রঙের পোশাকেও নজর কেড়েছেন অপু বিশ্বাস। সদ্যই কিছু ছবি অপু বিশ্বাসের টাইমলাইনে ভেসে বেড়াতে দেখা যায়। নতুন এই মেকওভারে পুরো সাদাতেও ফুটে উঠেছেন অপরূপ অপু বিশ্বাস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments