শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঅবসর নেওয়া সহজ: কাঙ্ক্ষিত প্রশ্নে ধোনি
spot_img
spot_img

অবসর নেওয়া সহজ: কাঙ্ক্ষিত প্রশ্নে ধোনি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চেন্নাই সুপার কিংসকে দশবার আইপিএলের ফাইনালে তুলেছেন এমএস ধোনি। পাঁচবার শিরোপা এনে দিয়েছেন। সোমবার যখন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হলুদের উল্লাস তখন ‘আর কতো’ প্রশ্নের মুখোমুখি হলেন চেন্নাই অধিনায়ক এমএস ধোনির।

কাঙ্ক্ষিত প্রশ্নের জবাবও খুব সহজে দিলেন ধোনি। অবসরের ঘোষণা দিয়ে অনেকে যেমন বলেন, ‘ক্যারিয়ারের কঠিনতম সিদ্ধান্ত। সাবেক ভারতীয় অধিনায়ক বললেন উল্টোটা। তার মতে, অবসরের ঘোষণা দেওয়া তো সহজ কাজ। কঠিন হলো একটা আসরের জন্য আরও নয় মাস পরিশ্রম করা।

ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে ধোনি বলেন, ‘আমার জন্য সহজ জিনিস হলো, আপনাকে ধন্যবাদ জানিয়ে অবসর ঘোষণা করে দেওয়া। কঠিন কাজ হলো, আরেকটি আইপিএল খেলার জন্য নয় মাস ধরে পরিশ্রম করে যাওয়া। ফিটনেস ধরে রাখা। চেন্নাই ভক্তদের থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, আমি তাদের আরেকটি মৌসুম উপহার হিসেবে দিতে চাইবো।

ধোনি জানিয়েছেন, এবারের আইপিএলের শুরুতে চোখ ভিজেছে তার। সামলে নিতে সময় লেগেছে। আইপিএলের আসর শুরু হয়েছিল আহমেদাবাদে গুজরাটের বিপক্ষে ম্যাচ দিয়ে। ভক্তদের ‘ধোনি, ধোনি স্লোগানে’ কেঁদে ফেলেছিলেন তিনি। চেন্নাইয়ের মাঠেও একই ঘটনা ঘটেছে। ওই আবেগ সামলে নিয়ে দলের জন্য সেরাটা দিতে পারায় খুশি তিনি।

চেন্নাই অধিনায়ক বলেন, ‘আহমেদাবাদের প্রথম ম্যাচে গ্যালারি ভরা ছিল। চেন্নাইয়েও ভরা গ্যালারির সামনে খেলেছি। দর্শকরা আমার নামে স্লোগান দিয়েছে। এ জন্য আবেগি হয়ে যাওয়া স্বাভাবিক। আমার চোখ জলে ভরে উঠেছিল। ডাগআউটে কিছু সময় লেগেছে সামলে নিতে। আমি বুঝতে পারি, আসরটা উপভোগ করতে হবে। ভক্তরা আমাকে ভালোবাসেন।

ডেইলি শেয়াবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments