শনিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়অবৈধ লোন অ্যাপের সঙ্গে লেনদেন বন্ধে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ
spot_img
spot_img

অবৈধ লোন অ্যাপের সঙ্গে লেনদেন বন্ধে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অবৈধ ও অননুমোদিত অনলাইন অ্যাপের মাধ্যমে ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের লেনদেন অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব অ্যাপ বন্ধ এবং অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) কাছে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনলাইনে সক্রিয় কিছু অবৈধ অ্যাপ চড়া সুদে ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকদের মোবাইল ফোন থেকে সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে। এর মধ্যে রয়েছে যোগাযোগের তালিকা, ছবি ও বার্তার মতো ব্যক্তিগত তথ্য। পরে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে এসব তথ্য ব্যবহার করে গ্রাহকদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করা হচ্ছে। এমনকি ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেলও করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী অনুমোদন ছাড়া ঋণ দেওয়া বা অর্থ লেনদেন করা সম্পূর্ণ বেআইনি। কোনো ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠান এসব অবৈধ অ্যাপকে লেনদেনের মাধ্যম হিসেবে সেবা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ওই অপরাধের সহযোগী হিসেবে গণ্য করা হবে।

প্রতারণা ও তথ্য চুরির সঙ্গে জড়িত ৩১টি অবৈধ অ্যাপ চিহ্নিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। অ্যাপগুলো হলো-সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।

এসব অবৈধ অ্যাপের বিষয়ে সাধারণ গ্রাহকদের সতর্ক করতে ব্যাংকগুলোকে অবিলম্বে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments