শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাঅসুস্থ হলে যেভাবে মধু খাবেন
spot_img
spot_img

অসুস্থ হলে যেভাবে মধু খাবেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মধু হলো পুষ্টির ভাণ্ডার। মধুতে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, ডায়েটারি ফাইবার এবং পটাসিয়ামসহ অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি রয়েছে। মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা, ত্বকের সমস্যা দূর করে। আবহাওয়া পরিবর্তনের সময়ে অসুস্থ হলে ৫টি উপায়ে মধু খেতে পারেন-

মধু পানি- এক গ্লাস গরম পানিতে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। প্রতিদিন সকালে খালি পেটে এই মধু পানি পান করুন।

মধু লেবু চা- এক গ্লাস গরম পানিতে সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। গরম গরম এই চা পান করলে গলা ব্যথা কমতে সাহায্য করে।

মধু-আদা- একটু আদা এবং পানি ১০ মিনিট গরম করে ছেঁকে নিয়ে মধু মিশিয়ে পান করুন। এমনটি করলে আশা করা যায় উপকার পাবেন।

দারুচিনির সাথে মধু- শীতে ভাইরাল ইনফেকশন এড়াতে মধুতে আধা চিমটি দারুচিনির গুঁড়ো মিশিয়ে প্রতিদিন সকালে খান।

মধু এবং হলুদ- র্দি-কাশি থেকে মুক্তি পেতে আধা চা চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মধুর সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। সর্দি-কাশি থেকে মুক্তি পেতে এখন এই পেস্টটি খান।

রসুনের সঙ্গে মধু- রসুনের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে খেলে সর্দি, কাশি এবং গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments