রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঅস্ট্রেলিয়ান ওপেন ছেড়ে বাড়িতে ফিরলেন নাদাল
spot_img
spot_img

অস্ট্রেলিয়ান ওপেন ছেড়ে বাড়িতে ফিরলেন নাদাল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একজন ক্রীড়াবিদের জীবনে ইনজুরি কত খারাপ জিনিস, সেটা যার হয়েছে সে-ই বুঝতে পারেন। ইনজুরি একজন সম্ভাবনাময় ক্রীড়াবিদের ক্যারিয়ার শেষ করে দেয়। কেউ কাটিয়ে উঠতে পারলে আবার খেলায় ফিরতে পারে। খেলতে খেলতেও ইনজুরি হয়। সারা জীবনের জন্য ছিটকে যান। কেউ আবার ফিরে আসেন লড়াইয়ে। টেনিস তারকা রাফায়েল নাদাল কি আবার ফিরতে পারবেন? প্রশ্ন উঠছে। অস্ট্রেলিয়ান ওপেন থেকে বাড়ি ফেরত গেছেন রাফায়েল নাদাল।

কোমরের চোটে জেরবার হয়ে বাধ্য হয়েই সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল। ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা যে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারবেন না, সেটা তিনি ইনস্টাগ্রামেই জানিয়ে দিয়েছেন। আপাতত স্পেনে ফিরে যাবেন তিনি। দেশে গিয়ে অস্ত্রোপচারের পর অনির্দিষ্টকালের জন্য বিশ্রামে যাবেন নাদাল। এমনটাই তিনি জানিয়েছেন। কয়েক দিন আগে একই টুর্নামেন্টে খেলতে গিয়ে ডানহাতের কবজিতে চোট পেয়েছিলেন নোভাক জকোভিচ। তার খেলা এখনো নিশ্চিত নয়। এরমধ্যে খবর এলো নাদাল ছিটকে গেছেন।

ইনস্টাগ্রামে নাদাল লিখেছেন, ‘ব্রিসবেন ইন্টারন্যাশনাল খেলতে গিয়ে কোমরে চোট পেয়েছিলাম। সেই চোট সারিয়ে ওঠা সম্ভব হয়নি। এমআরআই করানোর পর জানতে পারলাম, ছোট্ট টিয়ার হয়েছে। স্বভাবতই আমার পক্ষে অস্ট্রেলিয়ান ওপেন খেলা সম্ভব নয়।’ স্প্যানিশ তারকা একরাশ আবেগ নিয়ে ফের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার শরীরের যা অবস্থা তাতে পাঁচ সেটের ম্যাচ খেলা সম্ভব নয়। আর তাই স্পেন উড়ে যাচ্ছি। সেখানে অস্ত্রোপচার করানোর পর তিন মাসের জন্য বিশ্রাম নেব।’

প্রশ্ন উঠছে নাদালের টেনিস ক্যারিয়ার শেষ হয়ে গেল কিনা? এই চোটে তেমনই আশঙ্কা দেখা দিয়েছে। তিন মাস বাইরে থাকতে হবে। ব্রিসবেন ওপেন থেকে আগেই ছিটকে গিয়েছিলেন স্প্যানিয়ার্ড। অস্ট্রেলিয়ান ওপেনে তার অংশগ্রহণ নিয়ে আশঙ্কা ছিল। গত বার এই অস্ট্রেলিয়ান ওপেনে হেরে গিয়েই সারা বছরের জন্য কোর্ট থেকে ছিটকে যান নাদাল। কোমরে চোট পেয়েছিলেন। গত জুনে তার অস্ত্রোপচার হয়। এর পর থেকে খেলতে পারেননি গোটা মৌসুম। চোট সারিয়ে ব্রিসবেন ওপেন খেলতে নেমেছিলেন। চেয়েছিলেন এই টুর্নামেন্টে ভালো খেলে প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন। কিন্তু ফের একবার চোট পাওয়ার জন্য অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ানোর সঙ্গে, তার ক্যারিয়ার নিয়েও এবার প্রশ্ন উঠে গেল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments