ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৮ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৩৫.৮৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৮ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪০ শতাংশ বা ২৫.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৯.৫১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭.০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০২.২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫.৮৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৩৩ লাখ ৪৯ হাজার ২৪টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ১৮৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ১৩ লাখ ৮৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ০৪ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৪৪.১৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬২.৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৯৪.২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৮ টির, কমেছে ৩৩ টির এবং অপরিবর্তিত রয় ১৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৩.৯৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ১ লাখ ৫২ হাজার ৮৩টি শেয়ার ১ লাখ ১ হাজার ২৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৪৪ কোটি ৪৫ লাখ ৮৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৬৮ লাখ ৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৩ শতাংশ বা ৬১.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৭০.৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, কমেছে ১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ৯২৪ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১১ কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৪০৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৪০ লাখ ৬০ হাজার ৪৮১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments