
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৮ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৫ টাকা ৫০ পয়সা। এদিকে মাইডাস ফাইন্যান্স লিমিটেডের দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭৯ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ইউনিয়ন ক্যাপিটাল, রুপালি ব্যাংক, ফু-ওয়াং ফুডস, এফএএস ফাইন্যান্স, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments