
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৮ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এদিন বেড়েছে শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৩ টাকা ৫০ পয়সা বা ৯.১১ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৩৪ টাকা ৭০ পয়সা। এদিকে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের ৩.৬৭ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং আজিজ পাইপস লিমিটেড ৩.২০ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- শ্যামপুর সুগার মিলস, লিব্রা ইনফিউশনস, আনোয়ার গ্যালভানাইজিং, রতনপুর স্টিল, ওরিয়ন ইনফিউশন, জেমিনী সী ফুড এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments