ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির কারখানা প্রাঙ্গণ এবং প্রধান কার্যালয় পরিদর্শন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) একটি দল। বর্তমান কার্যক্ষম অবস্থা পরিদর্শনকালে দলটি কোম্পানিগুলোর কারখানা প্রাঙ্গণ সম্পূর্ণভাবে বন্ধ পায়। পাশাপাশি কোম্পানিগুলোর প্রধান কার্যালয়ে গিয়ে দলটি দেখতে পায় যে, অন্য কোম্পানি তা ব্যবহার করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- নর্দান জুট মেনুফ্যাক্চারিং, দুলামিয়া কটন স্পিনিং মিলস, রিজেন্ট টেক্সটাইল মিলস, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি এবং ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) একটি দল ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের বর্তমান কার্যক্ষম অবস্থা পরিদর্শনের জন্য যথাক্রমে ২৭ সেপ্টেম্বর, ২০২৩ এবং ০৯ অক্টোবর, ২০২৩ তারিখে কারখানা প্রাঙ্গণ এবং প্রধান কার্যালয় পরিদর্শন করতে গেলে দলটি কারখানাটি বন্ধ দেখতে পায়।
পাশাপাশি, পরিদর্শন দলটি হাউস ১২৭ (তৃতীয় তলা), রোড ১০, ব্লক সি, নিকেতন, গুলশান- ১, ঢাকায় অবস্থিত প্রধান কার্যালয় পরিদর্শন করলে দেখা যায় যে প্রধান কার্যালয়টি ওলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে আরেকটি কোম্পানি ব্যবহার করছে।
এছাড়াও, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের কারখানা প্রাঙ্গণ ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) একটি দল ২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পরিদর্শনকালে, পরিদর্শন দল দেখতে পায় যে কোম্পানির কার্যক্রম বন্ধ রয়েছে।
রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানা প্রাঙ্গণ ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) একটি দল ২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পরিদর্শনে যায়। পরিদর্শনকালে দলটি দেখতে পায় যে কোম্পানির কার্যক্রম বন্ধ রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) একটি দল ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের কারখানা পরিদর্শনে যায়। দলটি কোম্পানির বর্তমান কার্যক্ষম অবস্থা পরিদর্শন করতে গেলে কোম্পানির কারখানায় প্রবেশ করতে পারেনি এবং কারখানাটি সম্পূর্ণভাবে বন্ধ ও সিলগালা করায় আর পরিদর্শন করতে পারেনি।
নর্দান জুট মেনুফ্যাক্চারিংয়ের কারখানা প্রাঙ্গণ ৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ও প্রধান কার্যালয় ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) একটি দল বর্তমান কার্যক্ষম অবস্থা পরিদর্শনে যান। কিন্তু দলটি কোম্পানির কারখানা প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি।
এছাড়া কোম্পানিটির কারখানা প্রাঙ্গণ সম্পূর্ণরূপে বন্ধ থাকায় পরিদর্শন দলটি পরিদর্শন করতে পারেনি। পাশাপাশি ঢাকায় অবস্থিত প্রধান কার্যালয় পরিদর্শনে গিয়ে দেখা গেছে, হেড অফিস প্রাঙ্গণটি ওএমসি লিমিটেড ব্যবহার করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments