রবিবার, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅস্থিরতার প্রভাব পুঁজিবাজারে
spot_img
spot_img

অস্থিরতার প্রভাব পুঁজিবাজারে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৮ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২২.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৫ শতাংশ বা ২৯.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৮৩.৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৭.৭১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২১.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮ টির, কমেছে ২৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৫০ লাখ ৪২ হাজার ৯ টি শেয়ার ১ লক্ষ ২৯ হাজার ৭৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮৮ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৫ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৭ শতাংশ বা ৬২.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৪১৩.৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৮৩.৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৪.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৩২.৭৬ পয়েন্টে। সারাদিনে ডিএসইতে ১৩কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৬৭৭ টি শেয়ার ১ লাখ ১৬ হাজার ৬৯৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ৩৪ লাখ ৭৩ হাজার টাকা।

উল্লেখ,  সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮ কোটি ৯৬লাখ  টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকমি/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments