বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআংটি বদল করেছে ঐশী: শীঘ্রই বিয়ে
spot_img
spot_img

আংটি বদল করেছে ঐশী: শীঘ্রই বিয়ে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী রোববার রাতে আংটি বদল করেছেন আরেফিন জিলানীর সঙ্গে। খুব শীঘ্রই বিয়ে হতে যাচ্ছে তাদের। ঐশী এবং পাত্র আরেফিন জিলানীর সঙ্গে আংটি বদলের সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আংটি বদলের ছবি ফেসবুকে ঐশী নিজেই শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বারাকাল্লাহু ফিকুম’। একই ছবি পাত্র আরেফিনও শেয়ার করে একই ক্যাপশন লিখেছেন।

ঐশীর গায়িকা পরিচয়ের বাইরে তিনি একজন চিকিৎসক। গত বছর শিক্ষা জীবন শেষ করে একটি হাসপাতালের সিসিইউ’র মেডিক্যাল অফিসার হিসেবে কাজও শুরু করেছেন। কাজ শুরুর কয়েকমাস পর এবার জীবনের নতু্ন অধ্যায় শুরুর খবর জানালেন তিনি।

ঐশী ও আরেফিন জিলানীর মধ্যকার পরিচয় প্রায় আড়াই বছরের। পাত্র আরেফিন জিলানী নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিং করেন তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments