
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে। অন্যদিকে দর কমেছে মাত্র ৭ খাতে।
তথ্যমতে, আলোচ্য বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আইটি খাতে। এই খাতে ৬.২ শতাংশ দর বেড়েছে। বিবিধ খাতে ৪.৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর সিরামিকস খাতে ২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা-আবাসন খাতে ১.৯ শতাংশ, ভ্রমন-অবকাশ খাতে ১.৯ শতাংশ, ফার্মা খাতে ১.৭ শতাংশ, প্রকৌশল খাতে ১.৫ শতাংশ, ব্যাংক খাতে ১.৪ শতাংশ, সিমেন্ট খাতে ১.৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.২ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৮ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ২ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দর কমেছে ৭ খাতে। খাতগুলো হচ্ছে- কাগজ, সাধারণ বিমা, ট্যানারি, বস্ত্র, পাট ও আর্থিক খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.





























Recent Comments