বুধবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির
spot_img
spot_img

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আইপিএলের আসন্ন নিলাম ঘিরে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত প্রাথমিক তালিকায় জায়গা হয়নি তাঁর। একই তালিকায় নেই অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় তাঁদের নাম রাখা হয়নি।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে এবারের আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাঁরা হলেন-হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।

এর আগে বছরের শুরুতে আইপিএল ঘিরে আলোচনায় ছিলেন মোস্তাফিজ। নিলামে তাঁকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর শেষ পর্যন্ত মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়। পরবর্তী সময়ে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ দল।

এবারের আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments