সোমবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলালাংকাউইয়ে বাংলাদেশের পতাকা ওড়ালেন আয়রনম্যান রফিকুল
spot_img
spot_img

লাংকাউইয়ে বাংলাদেশের পতাকা ওড়ালেন আয়রনম্যান রফিকুল

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার লাংকাউইয়ে অনুষ্ঠিত ‘আয়রনম্যান ৭০.৩’ প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে রেস সম্পন্ন করে দেশের পতাকা উঁচিয়ে ধরেছেন বাংলাদেশের ট্রাইঅ্যাথলেট মো. রফিকুল ইসলাম। ৭ ঘণ্টা ১৪ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়ে তিনি এই কঠিন চ্যালেঞ্জ জয় করেন। যেখানে রেস শেষ করার নির্ধারিত সময়সীমা ছিল ৮ ঘণ্টা ৩০ মিনিট। এবারের আসরে অংশ নেওয়া ১১ জন বাংলাদেশির মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম সময়।

আয়রনম্যান ৭০.৩ মূলত একটানা ৩টি কঠিন ধাপের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক এন্ডুরেন্স রেস। এতে প্রতিযোগীদের ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড়—সব মিলিয়ে মোট ৭০.৩ মাইল বা প্রায় ১১৩ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
এবারের আসরে বাংলাদেশ থেকে রেকর্ড ১১ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ের এমন মর্যাদাপূর্ণ ইভেন্টে বাংলাদেশিদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের ট্রায়াথলন অঙ্গনের জন্য বড় ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

রেস শেষে উচ্ছ্বসিত রফিকুল ইসলাম বলেন, ‘বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের পতাকা উঁচু করে ধরার আনন্দ সত্যিই অন্যরকম।

লাংকাউইয়ের এই আন্তর্জাতিক মঞ্চে নামার আগে দেশের মাটিতে নিজেকে কঠোরভাবে প্রস্তুত করেছেন রফিকুল। তাঁর অর্জনের ঝুলিতে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন, ঢাকা স্টেডিয়াম আলট্রা রান, বান্দরবানের ভার্টিক্যাল ড্রিমার্স আলট্রা, শমশেরনগর আলট্রা, হাতিরঝিল আলট্রা, ঢাকা-মাওয়া এক্সট্রিম ফুয়েল আলট্রা, সুনামগঞ্জের ‘দি অ্যাথলেট এক্স (X) আলট্রা’ এবং ‘ওয়াইল্ড ৭০.৩ ট্রায়াথলন’-সহ ৪০টিরও বেশি পদক।

রফিকুল দীর্ঘদিনের পেটের অসুখ থেকে মুক্তি পেতেই ২০১৮ সালে শখের বশে দৌড়ানো শুরু করেছিলেন তিনি। এক বছর পর যুক্ত হয় সাইক্লিং এবং কয়েক বছর পর সাঁতার। সুস্থ হওয়ার সেই লড়াই থেকেই ধাপে ধাপে নিজেকে একজন পূর্ণাঙ্গ ট্রাইঅ্যাথলেট হিসেবে গড়ে তোলেন তিনি।
ক্রিকেট ও ফুটবলের গণ্ডি পেরিয়ে ট্রায়াথলনের মতো বিশ্বমানের এন্ডুরেন্স খেলায় বাংলাদেশিদের এই সাফল্য দেশের তরুণদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করছে। ক্রীড়াসংশ্লিষ্টদের আশা, রফিকুলের মতো অ্যাথলেটদের হাত ধরেই বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments