ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে সোমবার। কোম্পানিগুলো হচ্ছে- জিবিবি পাওয়ার, সিলকো ফার্মাসিটিক্যালস, কুইন সাউথ টেক্সটাইল মিলস, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, ফার্মা এইডস, বাটা সু, মেঘনা পেট্রোলিয়াম ও হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২৫ নভেম্বর, বুধবার সিলকো ফার্মাসিটিক্যালস, কুইন সাউথ টেক্সটাইল মিলস, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, ফার্মা এইডস, বাটা সু, মেঘনা পেট্রোলিয়াম ও হাওয়া ওয়েল টেক্সটাইলসের (বিডি) রেকর্ড ডেট এবং ২৬ নভেম্বর, বৃহস্পতিবার জিবিবি পাওয়ারের রেকর্ড ডেট।
এর আগের ২৩ ও ২৪ নভেম্বর স্পট মার্কেটে হবে সিলকো ফার্মাসিটিক্যালস, কুইন সাউথ টেক্সটাইল মিলস, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, ফার্মা এইডস, বাটা সু, মেঘনা পেট্রোলিয়াম ও হাওয়া ওয়েল টেক্সটাইলসের (বিডি) লেনদেন। এবং ২৩ থেকে ২৫ নভেম্বর স্পট মার্কেটে হবে জিবিবি পাওয়ারের রেকর্ড ডেট।
রেকর্ড ডেটের দিনগুলোতে লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৮টি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



































Recent Comments