সোমবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকবিশ্ববাজারে তিন সপ্তাহ ধরে কমছে ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দাম
spot_img
spot_img

বিশ্ববাজারে তিন সপ্তাহ ধরে কমছে ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ ধরে নিম্নমুখী রয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আরও কমেছে। তবে বৈশ্বিক শেয়ারবাজারে দরপতন এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের বাজারে অনিশ্চয়তা কাটছে না।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১৬ মিনিটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম কমে ৯২ ডলার ২৯ সেন্টে নেমে আসে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম কমে দাঁড়ায় ৮৩ ডলার ২৬ সেন্টে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগের দরের তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমেছে। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম কমেছে ১৫ সেন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ।

এর আগের সপ্তাহেও আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল। সব মিলিয়ে টানা তিন সপ্তাহ ধরে দর হারাচ্ছে বিশ্ববাজারের প্রধান দুই ধরনের অপরিশোধিত জ্বালানি তেল।

বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে দরপতনের প্রভাব পড়েছে পণ্যবাজারেও। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাত ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কতটা ভূমিকা রাখতে পারবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।

সোমবার এশিয়ার শেয়ারবাজারেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিনির্ভর শেয়ারবাজারের সূচক কমেছে ৪ শতাংশ। একই সঙ্গে চীন, হংকং ও অস্ট্রেলিয়ার শেয়ারবাজারেও দরপতন হয়েছে। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ১০ শতাংশ কমে যায়।

তবে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং জ্বালানি পরিবহনে হামলার ঘটনা তেলের দাম আরও কমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে রোববার ইয়েমেনের ইরানপন্থী হুতি গোষ্ঠী সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে। এ ছাড়া সপ্তাহান্তে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির আশপাশে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে।

সিডনিভিত্তিক জ্বালানি বিশ্লেষক প্রতিষ্ঠান এক্সঅ্যানালিস্টসের প্রধান তেল বিশ্লেষক মুকেশ সাহদেভের মতে, বাজারে নেতিবাচক পরিস্থিতির কারণে তেলের দাম কমছে। তবে জাহাজে হামলার ঘটনাও সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে শুরু করেছে। খালি জাহাজের সংখ্যা বাড়লেও তেলবোঝাই জাহাজের সংখ্যা বাড়ছে না। ফলে ভবিষ্যতে তেল সরবরাহ নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে, যার প্রভাব শিগগিরই বাজারদরে পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে দেশগুলোর মধ্যে কোনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। রোববার কোনো চুক্তি ছাড়াই শেষ হয় সম্মেলনের আলোচনা। সৌদি আরবসহ বিশ্বের বড় তেল উৎপাদনকারী দেশগুলো অর্থনীতিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার পক্ষে অবস্থান নেয়।

অন্যদিকে আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের মন্ত্রীরা ধারাবাহিক বৈঠকে বসবেন। বৈঠকে ২০২৭ সালের তেল উৎপাদন নীতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থার (ওপেক) সদস্যদের পাশাপাশি রাশিয়ার মতো মিত্র দেশও এই জোটের অন্তর্ভুক্ত। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত আগামী দিনে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments