বুধবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকপুতিনের পর চীনে পৌঁছেছেন ট্রাম্প
spot_img
spot_img

পুতিনের পর চীনে পৌঁছেছেন ট্রাম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘এক অভূতপূর্ব ত্রিপক্ষীয় বৈঠকে’ যোগ দিতে কিছুক্ষণ আগে চীনের শেনজেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে, পুতিনকে স্বাগত জানান শি, যাকে তিনি ‘পুরনো বন্ধু’ বলে অভিহিত করেছেন।

প্রভাবশালী এই তিন দেশের নেতা চীনের আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নেতাদের এক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।

বিবিসি মনিটরিংয়ের সংবাদদাতা ইয়ান ট্যাং বলছেন, মার্কিন প্রেসিডেন্টকে বিমানবন্দরের টারম্যাকে অভ্যর্থনা জানাতে বেইজিং কোন চীনা কর্মকর্তাকে বেছে নেবে, তা থেকে বোঝা যাবে তারা ট্রাম্পের এ সফরকে কতটা গুরুত্ব দিচ্ছে।

মে মাসে ট্রাম্পের চীন সফরের সময় দেশটির নেতৃত্ব মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে ভাইস-প্রেসিডেন্ট হান ঝেংকে পাঠিয়েছিল। আবার, সেপ্টেম্বরে শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্প এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে নিজেই টারম্যাকে গিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন।

চীন নিশ্চিতভাবেই কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর একজন উচ্চপদস্থ সদস্যকে পাঠিয়ে ট্রাম্পকে স্বাগত জানানোর মাধ্যমে সেই সৌজন্যের প্রতিদান দিতে চাইবে। তবে ব্যস্ত সময়সূচির কারণে শি নিজে বিমানবন্দরে যাবেন – এমন সম্ভাবনা কম। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট শির ডি ফ্যাক্টো চিফ অব স্টাফ কাই চি এজন্য সবচেয়ে উপযুক্ত বিকল্প হতে পারেন।

কাই আজ সকালে পুতিনকেও স্বাগত জানিয়েছেন। তাই তাকে পাঠানো হলে বেইজিং এ বার্তাই দিতে পারবে যে তারা মার্কিন ও রুশ নেতাদের সফরকে সমান গুরুত্ব দিচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments