বুধবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদকমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইওর বিরুদ্ধে তদন্তের নির্দেশ
spot_img
spot_img

কমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইওর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (সিবিএসআইএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল ইসলামের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, ভুয়া তথ্য দিয়ে নিয়োগ লাভ এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৬ ড. কে এম আলমগীর কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

গত ১৩ অক্টোবর এক লিখিত আবেদনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে এ অভিযোগ করেন। আবেদনে সিবিএসআইএলের বর্তমান সিইও আরিফুল ইসলামের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, ভুয়া তথ্য ব্যবহারের মাধ্যমে নিয়োগ নেওয়া এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে চিঠি পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে সংযুক্ত আবেদনপত্রের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তা প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে অনুরোধ করা হয়েছে।

চিঠির অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিবের কাছেও পাঠানো হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিবকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

এর আগে, অর্থসংবাদে কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতি, কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম এবং দুর্নীতির গুরুতর অভিযোগে প্রতিবেদন প্রকাশিত হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments