শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআইপিওর ১৫ শতাংশ শেয়ার পাবে দুই কোম্পানির কর্মীরা
spot_img
spot_img

আইপিওর ১৫ শতাংশ শেয়ার পাবে দুই কোম্পানির কর্মীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড তাদের কর্মকর্তা-কর্মচারীদেরকে ১৫ শতাংশ শেয়ার বরাদ্দ দিতে পারবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানি দুটিকে এই অনুমতি দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ রোববার (৩ অক্টোবর) অনুষ্ঠিত বিএসইসির ৭৯৩তম কমিশন সভায় কর্মকর্তা-কর্মচারীদেরকে ১৫ শতাংশ শেয়ার বরাদ্দ দেওয়া সংক্রান্ত কোম্পানি দুটির আবেদন অনুমোদন করে।

কোম্পানি ২টির কর্মকর্তা-কর্মচারীদের নামে ববরাদ্দ করা শেয়ারে ২ বছরের লক-ইন থাকবে।

কোম্পানি ২টি বিএসইসির কাছে,আগে যে প্রসপেক্টাস জমা দিয়েছিল, কর্মকর্তা-কর্মচারিদের শেয়ার বরাদ্দ দেওয়ায় তাতে কিছু পরিবর্তন আনতে হবে। কারণ ১৫ শতাংশ শেয়ার কর্মকর্তা-কর্মচারিদের জন্য সংরক্ষিত থাকলে আইপিওতে অন্যদের জন্য রক্ষিত শেয়ারের সংখ্যা কমবে। এর আলোকে শেয়ার বরাদ্দের নতুন হিসাবসহ সংশোধিত প্রসপেক্টাস বিএসইসিতে জমা দিতে হবে।

ইউনিয়ন ইন্স্যুরেন্সকে এর আগে আইপিওর কনসেন্ট লেটার দেওয়ায়, কমিশন তা বাতিল করেছে। আজকের সিদ্ধান্তের আলোকে বিএসইসি নতুন কনসেন্ট লেটার ইস্যু করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments