মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকআকাশে পাইলট লিখলেন ‘আমি বিরক্ত’
spot_img
spot_img

আকাশে পাইলট লিখলেন ‘আমি বিরক্ত’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইংল্যান্ড ও ওয়েলস সীমান্তের আকাশে ছোট একটি উড়োজাহাজ দিয়ে ‘আমি বিরক্ত’ লিখে আলোচনার জন্ম দিয়েছেন এক বিমানচালক। তার এই ব্যতিক্রমী কাণ্ড সামাজিক ‘মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, গত শনিবার সকাল ১১টা ২৫ মিনিটে উড়োজাহাজটি ইংল্যান্ডের লিভারপুল থেকে উড্ডয়ন করে। প্রায় দুই ঘণ্টার পরীক্ষামূলক এই ফ্লাইটে বিমানটি উইরাল, চেশায়ার, উত্তর ওয়েলস এবং ডি মোহনার ওপর দিয়ে উড়ে যায়। ডি মোহনার আকাশেই প্রায় ২০ মিনিট ধরে ঘুরে ঘুরে ‘আমি বিরক্ত’ বাক্যটি লিখে দেখান পাইলট।

ফ্লাইট ট্র্যাকিং ব্লগার অ্যারন রেইন্স বলেন, আমি আগে কখনো কোনো পাইলটকে আকাশে ‘আমি বিরক্ত’ লিখে নিজের অনুভূতি প্রকাশ করতে দেখেননি।

তথ্য অনুযায়ী, পাইলট প্রায় ৩৩৫ মিটার (১ হাজার ১০০ ফুট) উচ্চতায় এবং ঘণ্টায় প্রায় ১০০ নটের কম গতিতে উড়োজাহাজ চালিয়ে নিখুঁতভাবে বাক্যটি তৈরি করেন।

বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান রেভেনএয়ার জানিয়েছে, ওই পাইলট বয়সে বিশের কোটায় এবং তিনি একজন ফ্লাইং ইনস্ট্রাক্টর। সম্প্রতি উড়োজাহাজটির একটি যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছিল। সেটি ঠিকভাবে কাজ করছে কি না, তা যাচাই করতেই পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল।

প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার ওয়েন ব্যারেট বলেন, এটি ছিল একটি টেস্ট ফ্লাইট, তাই পাইলট হয়তো কিছুটা বিরক্ত হয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন। তবে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে উড়োজাহাজটি পরিচালনা করেছেন এবং এজন্য কোনো শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না।

তিনি আরও জানান, যদিও উড়োজাহাজটির নির্ধারিত রুটে এই কসরত করার অনুমোদন ছিল না, তবু ফ্লাইটের মূল উদ্দেশ্য সফল হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ ঠিকভাবে কাজ করছে কি না, সেটিই পরীক্ষা করা হয়েছিল এবং তাতে কোনো সমস্যা পাওয়া যায়নি।

ব্যারেটের ভাষায়, তিনি হয়তো বিরক্ত ছিলেন, কিন্তু আকাশে এত নিখুঁতভাবে শব্দ লিখতে হলে সর্বোচ্চ মনোযোগের প্রয়োজন হয়। তাই শেষ পর্যন্ত তিনি মোটেও অমনোযোগী ছিলেন না।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments