ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির শেয়ার বৃহস্পতিবার (২১ মে) লেনদেনে ফিরবে। যেগুলোর রেকর্ড ডেট এর কারনে আজ লেনদেন বন্ধ আছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইউসিবি, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, উত্তরা ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, পূবালী ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও ব্যাংক এশিয়া।
রেকর্ড ডেট এর কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন আজ বন্ধ আছে। এদিন যাদের কাছে কোম্পানিগুলোর শেয়ার ছিল, তারা ২০২৫ সালের ব্যবসায় ঘোষিত লভ্যাংশ পাবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম


























Recent Comments