ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ১০ এপ্রিল, ২০২৫ তারিখ বৃহস্পতিবার চালু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম বাংলাদেশ ও লিন্ডে বাংলাদেশ।
রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন আজ বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো ৭ এপ্রিল (সোমবার) স্পট মার্কেটে লেনদেন শুরু করে এবং ৮ এপ্রিল, ২০২৫ তারিখ (মঙ্গলবার) তা শেষ করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments