ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় ক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩৯ প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, প্রতিষ্ঠানগুলোর শেয়ার ক্রয়ের জন্য ক্রেতা পাওয়া যায়নি।প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবি ব্যাংক লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০.৮০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ০.২০ টাকা বা ১.৮২ শতাংশ কমেছে।
এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ টাকায়।
ব্যাংক এশিয়ার শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৯.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯.৫০ টাকায়।
ক্রেতা না পাওয়া অন্যান্য প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফ্যামিলিটেক্স বিডি সহ সর্বমোট ৩৯টি প্রতিষ্ঠান।
ডেইলি শেয়ারবাজর ডটকম/এস.




























Recent Comments