শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন
spot_img
spot_img

আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্ট ড্রয়ের পর জানান, সব ফরম্যাট থেকেই অবসর নিচ্ছেন তিনি।

এ মাসের শুরুতে অনুষ্ঠিত অ্যাডিলেড টেস্টই তাই হয়ে থাকল অশ্বিনের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সিরিজের প্রথম টেস্টের মতো তৃতীয় টেস্টের একাদশেও জায়গা হয়নি অশ্বিনের। তবে কেউই ভাবতে পারেননি, সিরিজের মাঝপথেই এমন কোনো সিদ্ধান্ত আসবে। ব্রিসবেন টেস্টে না থেকেও যেন সব আলো কেড়ে নিলেন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী।

অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে এসে অশ্বিন জানান, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে এটাই আমার শেষ দিন। আমি মনে করি ক্রিকেটে দেয়ার মতন আমার আরও কিছু আছে, তবে সেটা ক্লাব পর্যায়ের জন্য। কাজেই এটাই শেষ দিন। আমার অনেক স্মৃতি থাকবে রোহিতসহ সবার সঙ্গে।’

১০৬ টেস্ট খেলে অশ্বিনের ঝুলিতে আছে ৫৩৭ উইকেট। অনিল কুম্বলের (৬১৯) পর তিনিই সাদা পোশাকে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ১১৬ ওয়ানডেতে ১৫৬ ও ৬৫ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটিংয়েও স্মরণীয় অনেক মুহুর্ত আছে তার। টেস্টে ৬ সেঞ্চুরিতে অশ্বিনের সংগ্রহে আছে ৩ হাজার ৫০৩ রান। ফিফটি ১৪টি। তাছাড়া রেকর্ড ১১বার প্লেয়ার অব সিরিজ হওয়ার কীর্তি আছে তার। তার সঙ্গে আছেন মুত্তিয়া মুরালিধরন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments