রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআছাড় খেয়ে পড়লেই ঠিক হতো: জয়া বচ্চন
spot_img
spot_img

আছাড় খেয়ে পড়লেই ঠিক হতো: জয়া বচ্চন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাংবাদিক দেখলেই ক্ষেপে যান বলিউডের বরেণ্য অভিনেত্রী জয়া বচ্চন। তার প্রমাণ বহুবার দিয়েছেন অমিতাভ বচ্চনের ঘরণী জয়া। গত বছরের শেষের দিকে ল্যাকমে ফ্যাশন উইকে এক ফটোগ্রাফার জয়ার ছবি তোলার সময় হোঁচট খান। আর এসময় বর্ষীয়ান এই অভিনেত্রী-সাংসদ বলে বসেন—‘আছাড় খেয়ে পড়লেই ঠিক হতো!’ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ নিয়ে নিন্দার মুখে পড়েছিলেন তিনি।

ভিডিওতে দেখা যায়, ক্যামেরার দিকে তাকিয়ে জয়া বচ্চন ছবি তুলতে নিষেধ করেন। তারপরও যখন বর্ষীয়ান অভিনেত্রীর মুখে ক্যামেরার ফ্ল্যাশলাইট পড়ছে, তখন মেজাজ হারিয়ে জয়া বলে উঠেন— ‘তোমরা কি ইংরেজি বোঝো না?’

জয়াকে রেগে যেতে দেখে অভিনেত্রীর দেহরক্ষীরা সঙ্গে সঙ্গে সামনে থেকে পাপারাজ্জিদের সরিয়ে দেন। সেখানে যে শুধু পাপারাজ্জিরা ছিলেন এমনটা নয়, বেশ কয়েকজন ভক্তকেও দেখা যায়।

জয়া যখন তার বাক্যবাণে সকলকে বিদ্ধ করছেন সেই সময় সেখানে এন্ট্রি নেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। অমিতাভকে দেখেই তার হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়। হাসিমুখে তা গ্রহণ করেন অভিনেতা। এরপর হেঁটে ইন্দোর বিমানবন্দরের বাইরে আসেন এই তারকা দম্পতি।

ঠিক তখন হাঁটতে হাঁটতে গলার স্বর ভারী করে জয়া বচ্চন বলেন— ‘এই ধরণের লোকদের চাকরি থেকে বের করে দেওয়া উচিত।’ তবে অমিতাভ চোখের ইশারায় স্ত্রীকে বোঝান এবার তোমার লাগাম টানা উচিত। স্বামীর ইশারায় জয়া মুখ বন্ধ করলেও মুখ খুলেছেন নেটিজেনরা। তাদের মতে— ‘বয়স বাড়লেও জয়া বচ্চনের আচরণ এখনো অপরিণত।

গত বছরের দিওয়ালির দিন ‘প্রতীক্ষা’র বাইরে জড়ো হওয়া মিডিয়া পার্সনদের একপ্রকার তাড়িয়ে দেন জয়া বচ্চন। তারই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

তাতে দেখা যায়, বাংলো থেকে বেরিয়েই রেগে যান জয়া। ফটোগ্রাফারদের দিকে এগিয়ে গিয়ে তিনি বলেন, ‘কীভাবে ফ্ল্যাশ করছে…। অনুপ্রবেশকারী।’ এসময় জয়ার সঙ্গে ছিলেন তার নিরাপত্তারক্ষীরা। তারাও ফটোগ্রাফারদের ক্যামেরা বন্ধ করে চলে যেতে বলেন।

এর আগে দুর্গাপূজায় ভূপালের এক কালী মন্দিরে ছেলে অভিষেককে নিয়ে গিয়েছিলেন জয়া বচ্চন। সেখানে জড়ো হওয়া ভক্তদের মেজাজ দেখান অমিতাভপত্নী। কারণ এসময় সেলফি তোলার জন্য অভিষেককে ছেঁকে ধরেন কিছু ভক্তরা। যা একদমই পছন্দ হয়নি জয়ার। ফলে উপস্থিত সবাইকে ধমক দেন জয়া। শুধু তাই নয়, একটু রুক্ষ্মভাবে তাদের চলে যেতে বলেন। নির্দেশ দেন যাতে কেউ আর ছবি না তোলেন।

ভোপালেই শেষ হয়নি জয়ার এমন আচরণ। ভোপাল থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের উপর চড়াও হন তিনি। তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments