শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরআজকের রাশিফল
spot_img
spot_img

আজকের রাশিফল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল। দেখে নিতে পারেন আজ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ কী আছে আপনার কপালে।

তুলা: দাম্পত্যজীবনে ভালো সময় কাটবে। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। ভ্রমণের চিন্তা থাকলে তা বাদ দিন। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা হতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরিপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

সিংহ: ব্যবসায় পরিবর্তন লক্ষ করতে পারবেন। সংসারে আর্থিক চাপ থাকলে তা মিটে যাবে। ভালো আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভালো সময় কাটবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো। আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার পেতে পারেন। বাড়িতে অতিথি আসতে পারে।

কন্যা: মাথাগরম করার ফলে হাতে আসা কাজ নষ্ট হয়ে যাবে। পিঠের ব্যথা বাড়তে পারে। সারা দিন অক্লান্ত পরিশ্রম করেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্যজীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওয়ার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। দীর্ঘদিনের পুরোনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন। পরিবার নিয়ে ভ্রমণ হতে পারে। দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে। প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে।

মেষ: কর্মস্থলে নিজের মত প্রকাশ না করাই ভালো। স্ত্রীর কাছ থেকে কষ্ট পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করবেন না। বিদেশ থেকে কেউ বাড়িতে আসতে পারে। দুপুরের পর বাড়তি আয় হতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো। ভালো ব্যবহারের মাধ্যমে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আজ ইচ্ছাপূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বাড়বে।

বৃষ: অর্থনৈতিক সমস্যা থাকবে। যে কাজ আপনি পারবেন না সেটি করতে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে চেষ্টা করুন। সন্তানদের কাজের বিষয়ে সুখবর আসতে পারে। সারা দিন খুব আলস্যে কাটতে পারে। শিক্ষার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। সবাই মিলে দূরে ভ্রমণ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কমে যাবে। ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে।

মিথুন: শেয়ারে অতিরিক্ত বিনিয়োগের চিন্তা থাকলে তা বাদ দিন। সন্তানের কাজের জন্য গর্ববোধ করবেন। পেটের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। খুব সাবধানে হাঁটাচলা করবেন। ধর্মীয় আলোচনায় মনোযোগ বাড়তে পারে। শত্রুরা ক্ষতি করতে চাইলেও সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা কেটে যাবে। অতিরিক্ত কিছু খরচ হতে পারে। চোখের সমস্যা বাড়তে পারে। সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। চলার পথে কোনো ঝামেলায় পড়তে পারেন।

মীন: অন্যের উপকার করতে গিয়ে বিপদ হতে পারে। মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম বৃদ্ধি পাবে। ক্রয়-বিক্রয়ের কাজে লাভ না-ও হতে পারে। অতিরিক্ত আশা না করাই ভালো। পাওনা আদায় না হওয়ায় হতাশা বাড়বে। পেটের সমস্যা বাড়তে পারে। দামি ভোজনের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। গাড়িচালকদের জন্য আজকের দিনটি শুভ।

কর্কট: সঞ্চয়ের ব্যাপারে নজর দিন। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। দূরের আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো নয়। স্ত্রীর বেহিসেবি স্বভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে। নিজের বুদ্ধিতে কর্মস্থলে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। অতিরিক্ত রাগ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন।

ধনু: অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রুরা আপনাকে অপমান করতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করা থেকে বিরত থাকুন। কোনো দামি জিনিসের দায়িত্ব আপনার হাতে আসতে পারে। কুচিন্তার কারণে মনঃকষ্ট বৃদ্ধি পাবে। লটারি থেকে আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে।

বৃশ্চিক: উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। সবাইকে নিয়ে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে যাবেন না। বড়দের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। রক্তপাত থেকে সাবধান থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন।

মকর: সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। হারানো কোনো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য উন্নতির সুযোগ আসবে। খুব কাছের কোনো বন্ধুর মাধ্যমে বিশেষ উপকার পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার সুন্দ ব্যবহার সবাকে আকৃষ্ট করবে। কোনো জরুরি সিদ্ধান্ত নেয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। প্রেমের ঝামেলা মিটে যেতে পারে। ব্যবসার চাপে সংসারে সময় না দেয়ায় বিবাদ হতে পারে।

কুম্ভ: আপনাকে অবাক করে দেয়ার মতো কোনো সুখবর পেতে পারেন। কাউকে টাকা ধার দেবেন না। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের প্রতি দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে। সংগীতচর্চায় হাল ছাড়বেন না। উচ্চশিক্ষার জন্য দিনটি শুভ নয়। অতিরিক্ত রাগের ফলে সংসারে অশান্তি হতে পারে। গুরুজনদের কথা মেনে চলুন। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দলাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments