ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১৩ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৯০ পয়সা বা ৭.৫৩ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৫ টাকা ৬০ পয়সা। এদিকে লিগাসি ফুটওয়ার লিমিটেড ৭.৪০ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫.৩১ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- ইনফরমেশন সার্ভিসেস, ন্যাশনাল ফীড মিল, পেপার প্রসেসিং, খুলনা প্রিন্টিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments