ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২৬ টাকা ৮০ পয়সা বা ৮.০৯ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩০৪ টাকা ৫০ পয়সা। এদিকে ওএ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের ৭.০৪ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং দা ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৬.৯৪ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- জেমিনী সী ফুড, প্যাসিফিক ডেনিমস, ইউনিক হোটেল, মুন্নো এগ্রো, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং ক্রাউন সিমেন্ট পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments