ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৮ আগস্ট, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জেমিনি সি ফুড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৬০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। এদিকে হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ২.৯৬ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ২.৯৩ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ড, নিউলাইন, লিবরা ইনফিউশন, শাইনপুকুর সিরামিকস, জুট স্পিনার্স এবং মেঘনা কনডেন্সড মিল্ক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments