ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ টাকা ৭০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। এদিকে এসকে ট্রিমসের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.৬৩ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির শেয়ার দর ৮.৬২ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, কনফিডেন্স সিমেন্ট, প্রাইম টেক্সটাইল, পিপলস ইন্স্যুরেন্স, মিথুন নিটিং এবং ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments