ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার ৪ জুন, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে নর্দার্ণ জুট মেনুফেকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৭ টাকা ৫০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে। এদিকে পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৫.২৬ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং সাফকো স্পিনিংয়ের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১.০৫ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্লোবাল ইসলামি ব্যাংক, ফিনিক্স ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, বে-লিজিং, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.























Recent Comments