ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড । ফান্ডের ইউনিট দর ৪০ পয়সা বা ৫.৭১ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শ্যামপুর সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৭০ পয়সা বা ৫.০৫ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলস্ লিঃ-এর শেয়ার দর ১০ টাকা ৯০ পয়সা বা ৪.৮০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ফ্যামিলিটেক্স ৩.৪৫ শতাংশ, উসমানিয়া গ্লাস ৩.২৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড ৩.০৩ শতাংশ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ২.৯০ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২.৮৩ শতাংশ, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২.৪৪ শতাংশ এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড ২.৩৮ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments