ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জেমিনী সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর ৭ টাকা ৪০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৩৭৫ বারে ১ লাখ ১০ হাজার ৬৯৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা।
লিন্ডে বাংলাদেশ লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩০ টাকা ২০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ হাজার ৪৮৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
স্টান্ডার্ড সিরামিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ২ টাকা ৯০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুড কর্পোরেশন, এ্যাপেক্স ট্যানারি, কপারটেক ইন্ডাস্ট্রিজ, মনোস্পুল পেপার, আই পি ডি সি ফাইন্যান্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments