ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২২ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮ টাকা ২০ পয়সা বা ৫.৬৬ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৩৬ টাকা ৬০ পয়সা। এদিকে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩ টাকা ২০ পয়সা বা ৪.০১ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ন্যাশনাল টি কোম্পানি ১৬ টাকা ৭০ পয়সা বা ৩.৮২ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দর পতনের তালিকায় আরোও রয়েছে- বাংলাদেশ অটোকারস, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস, পেপার প্রসেসিং, বঙ্গজ লিমিটেড এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments