ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১৩ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৯ টাকা ৫০ পয়সা। এদিকে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড দর ১৩ টাকা ৪০ পয়সা বা ৭.৬৮ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪ টাকা ২০ পয়সা বা ৭.০৬ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, জেমিনী সী ফুড, পিপলস ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments